ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

এনবিআরের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান ‘শাটডাউন’সহ সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার (২৯ জুন) রাতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।


এর আগে, এনবিআরের বিভিন্ন দাবি আদায়ের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো রোববারও ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছিলেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। এতে রাজস্ব বোর্ডের কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা দেখা দেয়।


হাছান মুহম্মদ তারেক রিকাবদার জানান, বিভিন্ন পর্যায়ে আলোচনার প্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, “আমাদের যৌক্তিক দাবি দাওয়ার ব্যাপারে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তাই সকল কর্মসূচি আপাতত স্থগিত করা হলো।”


কর্মসূচি প্রত্যাহারের এই ঘোষণার ফলে এনবিআরের স্বাভাবিক কার্যক্রম দ্রুতই পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হলে ভবিষ্যতে আবারও কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

ads
ads
ads

Our Facebook Page

↑